রিফান্ড এবং রিটার্ন পলিসি
ডিজিটাল পলিসি অনুযায়ী, কোনো গ্রাহককে রিফান্ড প্রদান করার সময় কোনো অতিরিক্ত চার্জ কেটে রাখা হবে না। গ্রাহক সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।
যদি উপরের রিটার্ন শর্তগুলো পূরণ হয়, তাহলে গ্রাহককে নতুন পণ্য সরবরাহ করা হবে। যদি পণ্য বদলানো সম্ভব না হয়, তবে রিটার্নের তারিখ থেকে ৫ থেকে ৭ কার্যদিবসের মধ্যে পেমেন্ট রিফান্ড করা হবে এবং অর্ডারটি বাতিল হিসেবে গণ্য হবে। রিফান্ডের অর্থ গ্রাহকের মূল পেমেন্ট মেথডেই ফেরত পাঠানো হবে।
রিফান্ড টাইমলাইন: ৫ থেকে ৭ কার্যদিবস
আমরা প্রধানত ক্যাশ অন ডেলিভারি (COD) পদ্ধতিতে অর্ডার ডিল করি। পণ্য ডেলিভারির পর যদি কোনো গ্রাহক পণ্যের গুণমান, পরিমাণ বা ক্ষতিসাধন সংক্রান্ত অভিযোগ জানান, তাহলে সেই অভিযোগ পাওয়ার ৩ দিনের মধ্যে পণ্য রিটার্ন করতে হবে এবং আমাদের অফিস বা গুদামে পণ্য পৌঁছানোর ৩ দিনের মধ্যে সমস্যার সমাধান প্রদান করা হবে।
কিছু সময় অর্ডার গ্রহণের পর ভেন্ডর অর্ডারকৃত পণ্য সরবরাহ করতে ব্যর্থ হন। এমন ক্ষেত্রে যদি আমরা গ্রাহককে পণ্য সরবরাহ করতে না পারি, তাহলে ভেন্ডরের কাছ থেকে নোটিফিকেশন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড প্রসেস সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে গ্রাহক তার সম্পূর্ণ পরিশোধিত অর্থ ফেরত পাবেন এবং কোনো অতিরিক্ত চার্জ কেটে রাখা হবে না।